×

সারাদেশ

প্রচারণায় নেমেছেন উকিল আবদুস সাত্তার ভূইয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৪:৪৫ পিএম

প্রচারণায় নেমেছেন উকিল আবদুস সাত্তার ভূইয়া

ছবি: ভোরের কাগজ

অবশেষে প্রচারণায় নেমেছেন সংসদ এবং বিএনপি থেকে পদত্যাগী উকিল আবদুস সাত্তার ভূইয়া। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে সরাইলের পাকশিমুল পরমানন্দপুর নিজগ্রামে নাগরিক ও সুধী সমাজের এক সভায় বক্তৃতা করেন তিনি। এতে তিনি বলেন- আপনাদের সমর্থন আমাদের পুঁজি। পরিস্থিতির কারণে পদত্যাগ করে নির্বাচন করছি, এনিয়ে ভুল বুঝাবুঝির কোন অবকাশ নেই। দেশ ও জনগণের স্বার্থে নির্বাচন করছি। জনগণের কল্যাণ করতে চাই।

স্থানীয় মুকছুদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার বিশিষ্ট সর্দার সিরাজ খার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আহাদ মিয়া, আওয়ামী লীগ নেতা কুতুবুল আলম প্রমুখ। সমাবেশে ৫/৭শ লোক উপস্থিত ছিলেন। বিকেলে তিনি অরুয়াইলে গণসংযোগ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App