×

সারাদেশ

ইজতেমার দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০৯:০২ এএম

ইজতেমার দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু

ছবি: সংগৃহীত

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এই নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

শুক্রবার (২০ জানুয়ারি) বিভিন্ন সময়ে তারা ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেন।

তারা হলেন, ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান (৪৮), গাইবান্ধার শুক্কুর মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল (৫৫) ও ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪)।

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ আবু সায়েম জানান, শুক্রবার এশার নামাজের সময় জিকির করছিলেন আব্দুল হান্নান। সেখানে অচেতন হয়ে মারা যান তিনি। একই রাত ১১টার দিকে ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মো. বোরহান। সন্ধ্যায় আব্দুল হামিদ মন্ডল ও মফিজুল ইসলাম মারা যান।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইজতেমা ময়দানে বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম বার্ধক্যজনিত রোগে ভুগে মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App