×

সারাদেশ

রাঙ্গাবালীতে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১২:৫২ পিএম

রাঙ্গাবালীতে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টা

ছবি: ভোরের কাগজ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে হারুন দফাদার (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (২১ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা বাদী হয়ে হারুনের বিরুদ্ধে চরমোন্তাজ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটিকে বাড়িতে একা রেখে ক্ষেতে ডাল তুলতে যায় অন্যান্যরা। বিকেলে প্রতিবেশী হারুন দফাদার তাদের ঘরে গিয়ে ওই শিশুটির হাত পা বেঁধে ধর্ষণচেষ্টা চালায়। শিশুটির মা তার নাম ধরে ডাকতে ডাকতে বাড়িতে প্রবেশ করলে হারুন দৌঁড়ে পালিয়ে যায়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার জানান, লিখিত অভিযোগ পেয়েছি অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App