×

সারাদেশ

জামায়াত-বিএনপি ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৮:৫৩ পিএম

জামায়াত-বিএনপি ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়

ছবি: ভোরের কাগজ

জামায়াত-বিএনপি ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে পদ্মা সেতু, মেট্রোরেলের মত বিস্ময়কর উন্নয়ন হয়।

রবিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-৪ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিববুর রহমান মহিব এমপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশের মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যেমন স্বাধীনতা অর্জন করেছি। তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সুখী, সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। আগামীতে নৌকায় ভোট দিয়ে আমরা স্মার্ট বাংলাদেশ উপহার পাবো।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, যুগ্ম সম্পাদক মো মঞ্জুরুল ইসলাম, অধ্যক্ষ মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুস্থ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এর আগে সকাল ১০টায় এমপি মহিব মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে তেগাছিয়া বাজারে দলীয় কর্মীসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে : ডিসি ফরিদা

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে : ডিসি ফরিদা

আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জামায়াতের নিন্দা

আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জামায়াতের নিন্দা

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

পলাশ মাহমুদ ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App