×

সারাদেশ

ডুমুরিয়ায় থানা পুলিশের সচেতনতামূলক সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৯:১৩ পিএম

ডুমুরিয়ায় থানা পুলিশের সচেতনতামূলক সভা

শনিবার সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কনি মিয়া। ছবি: ভোরের কাগজ

খুলনার ডুমুরিয়ায় মির্জাপুর ৫ টাকার মোড়ে থানা পুলিশের উদ্যোগে সাধারণ জনগণের সঙ্গে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) রাত ৯টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউপি সদস্য লুৎফর রহমান মোড়লের সভাপতিত্বে ও এস আই হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কনি মিয়া। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মাঝি, মহিলা ইউপি সদস্য আছমা পারভীন, সাবেক ইউপি সদস্য শেখ আনোয়ার হোসেন, সাজিয়াড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গফ্ফার জোয়াদ্দার, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, সাংবাদিক এস এম হাবিবুর রহমান, জিন্নাত মোড়ল, শাহাজান শেখ, ইলিয়াছ শেখ, মোজাম্মেল হক মোহন, সঞ্জয় কুমার, হারুনুর রশিদ বাবু, নাসির সরদার, প্রকাশ দাস প্রমুখ।

সভায় এলাকা সুরক্ষার জন্য প্রতি রাতে ৮ জন করে পাহারা বসানোর সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে সাজিয়াড়া মোড়ে সন্ধ্যায় অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App