×

সারাদেশ

ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৯:২৬ পিএম

ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রবিবার পেন ফাউন্ডেশেনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন যশোর-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক নাসির উদ্দীন। ছবি: ভোরের কাগজ

যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশেনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) সকালে মোবারকপুর কলেজপাড়ায় স্বপ্নলোকের পাঠশালার দ্বিতীয় ক্যাম্পাসে ৮০ জন শিক্ষার্থী ও নতুন পুরাতন শিক্ষার্থীর ১২০ জন অভিভাবকের মাঝে শীতবস্ত্র এবং উন্নতমানের বিস্কুট ও ড্রাই কেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক নাসির উদ্দীন।

স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, নাসিমুল হাবিব শিপার ও উপকারভোগী নুর জাহান।

এসময় উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ বাবু স্বপন কুমার ঘোষ, পেন ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আলফ্রেড মণ্ডল, সহকারী শিক্ষক রত্না ইসলাম ও বিথী খাতুন, স্বেচ্ছোসেবক চম্পা নওরীন, তুষার হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক নাসির উদ্দীন বলেন, সমাজ উন্নয়ন ও শৃংখলা বজায় রাখার জন্য সকল শ্রেণির মানুষকে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। সুবিধাবঞ্চিত ছেলে মেয়েরা আমার সমাজের একটা অংশ। তাদেরকেও শিক্ষা গ্রহণ করে সু-নাগরিক হতে হবে। আর এ কাজটি যেসকল সংগঠন করছে তারা প্রশংসার দাবিদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ ২১ জন নিহত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ ২১ জন নিহত

প্রথম বিয়ে কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হত্যা

প্রথম বিয়ে কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হত্যা

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

অনৈতিক কাজ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

‘ডাকাত-ডাকাত’ চিৎকারে পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাসহ আসামি একাধিক

‘ডাকাত-ডাকাত’ চিৎকারে পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাসহ আসামি একাধিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App