×

সারাদেশ

আত্রাইয়ে বিস্ফোরক মামলায় বিএনপির ১০ নেতা কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৯:৪২ পিএম

আত্রাইয়ে বিস্ফোরক মামলায় বিএনপির ১০ নেতা কারাগারে

ছবি: ভোরের কাগজ

নওগাঁর আত্রাই উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার(২২ জানুয়ারি) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেছিলেন। তবে বিচারক এবিএম গোলাম রসুল তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী শেখ আবু মাসুম এ তথ্য নিশ্চিত করেন।

কারাদণ্ডপ্রাপ্ত নেতাকর্মীরা হলেন- আত্রাই থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, আত্রাই থানা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান আকন্দ, সদস্য মোহাম্মদ সাবু ও জাকির হোসেন,থানা কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান (বুলেট) ও যুগ্ন আহ্বায়ক আজাদুর রহমান (রিপন), থানা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির হোসেন, উপজেলার পাঁচুপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম ও আত্রাই থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ওয়াহাব খামারু।

মামলার এজাহার ও আদালত সূত্র জানিয়েছে, গত ২৬ নভেম্বর সন্ধ্যায় আত্রাই উপজেলার বিহারীপুর এলাকায় রেলী ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করে আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুস সালাম। পরবর্তীতে এজহারভুক্ত আসামিরা হাইকোর্টের আদেশে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিন মেয়াদ শেষ হলে রবিবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবিএম গোলাম রসুলের আদালতে ওই মামলার ১০ আসামি হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App