×

সারাদেশ

ভাড়া বাসায় স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১১:১৬ পিএম

ভাড়া বাসায় স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সমাপ্তি পাল

সুনামগঞ্জ শহরের জামতলার একটি ভাড়া বাসা থেকে উপজেলার মুক্তাখাই সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষিকা সমাপ্তি পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ জানুয়ারি) সুনামগঞ্জ পৌর শহরের জামতলায় দ্বিতল একটি বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে সমাপ্তির মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবার সিলেটের টিলাগড় এলাকায় থাকেন। এদিকে, প্রতিবেশীদের ভাষ্য, স্কুল শিক্ষিকা একাই বাসাটিতে থাকতেন। রবিবার সকালে তার মামাত ভাই এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর আশপাশের লোকজনকে জানালে পুলিশে খবর দেন তারা।

মরদেহ উদ্ধারের ঘটনায় সমাপ্তির ছোট বোন বলেন, ‘রাত দেড়টার দিকে সমাপ্তি আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে। ঘুমে থাকায় ফোন ধরতে পারিনি। পরে সকালে তার মৃত্যুর খবর পাই’।

মামাত ভাই তপু পাল বলেন, ‘সকালে স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে সমাপ্তির স্কুলের প্রধান শিক্ষক আমাকে ফোন দেন। খোঁজ নিতে তার ভাড়া বাসায় এসে দেখি দরজা বন্ধ। খোলার চেষ্টা করার সময় দেখি দরজা টেবিল দিয়ে আটকানো এবং ভেতরে ঝুলছে সমাপ্তির দেহ’।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, মরদেহের সুরতহাল শেষ হলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বাকিটা জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

বাঞ্ছারামপুরে সড়ক, গ্রন্থাগার ও ফটো ফ্রেম উদ্বোধন

বাঞ্ছারামপুরে সড়ক, গ্রন্থাগার ও ফটো ফ্রেম উদ্বোধন

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী

আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App