×

সারাদেশ

বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর কম্বল পেল এতিম শিশুরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৩:১৩ পিএম

বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর কম্বল পেল এতিম শিশুরা

ছবি: ভোরের কাগজ

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শীতার্ত দরিদ্র ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন।

রবিবার (২২ জানুয়ারি) রাতে ঘুরে ঘুরে উপজেলার সাতৈর ইউনিয়নের আরাজি শিবানন্দপুর, শিবানন্দপুর এবং ওই ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘর সমূহের বাসিন্দাদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে।

এছাড়া বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে এবং একই ইউনিয়নের সোতাশী গ্রামের সোতাশী মারকাজ মাদ্রাসার এতিমদের মাঝেও কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App