×

সারাদেশ

মহিষের আক্রমণে আ.লীগ নেতাসহ ২ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ১১:৪৩ এএম

মহিষের আক্রমণে আ.লীগ নেতাসহ ২ জনের মৃত্যু

ফাইল ছবি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটিতে পাগলা মহিষের আক্রমণে আহত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খানসহ একই এলাকার কিতাব আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসমত আলী ও রাত সাড়ে ৯টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে কিতাব আলীর মৃত্যু হয়।

দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, রবিবার সকালে লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে জনসাধারণের ওপর পাগলা মহিষটি আক্রমণ করে। এ সময় মহিষটির আক্রমণের শিকার হয়ে অন্তত ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ওইদিনই বিকাল ৩টার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে সোমবার রাতে হাসমত আলী এবং কিতাব আলী মারা যান।

এর আগে রবিবার সকালে একটি পাগলা মহিষের আক্রমণে হাজেরা বেগম নামের এক নারীর মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App