×

সারাদেশ

বাকেরগঞ্জে তিন ওষুধের দোকানের ২০ হাজার টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৭:৪১ পিএম

বাকেরগঞ্জে তিন ওষুধের দোকানের ২০ হাজার টাকা জরিমানা

ছবি: ভোরের কাগজ

বরিশালের বাকেরগঞ্জে ৩টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া বাজারে ৩টি ওষুধের দোকানে ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির কারণে এসব জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশের সহায়তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কার্যালয়ের ওষুধে প্রশাসনের সহকারী পরিচালক অদিতি স্বর্ণা। অভিযানে সালেহা হোমিও হলকে ১০ হাজার টাকা, মেসার্স তহসিলদার মেডিকেলকে ৮ হাজার টাকা, বিসমিল্লাহ্ ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক বলেন, বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারে ওষুধের দোকানগুলোতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৩টি প্রতিষ্ঠানকে ড্রাগ আইন ১৯৪০ ধারায় এ অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App