×

সারাদেশ

কিটনাশক স্প্রে করে প্রায় এক একর ভুট্টা খেত নষ্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ১০:১২ পিএম

কিটনাশক স্প্রে করে প্রায় এক একর ভুট্টা খেত নষ্ট

ছবি: ভোরের কাগজ

পঞ্চগড়ের আটোয়ারীতে পূর্বশত্রুতার জের ধরে প্রায় এক একর ভুট্টা খেতে কীটনাশক স্প্রে করে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনাটি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামে ঘটেছে। এ ঘটনায় আটোয়ারী থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

সরজমিনে গিয়ে জানা গেছে, বামনকুমার এলাকার মৃত মমিন উদ্দীনের ছেলে বীরমুক্তিযোদ্ধা মো. মাইনউদ্দীনের ভোগদখলীয় প্রায় এক একর জমি একই এলাকার মৃত সমির উদ্দীনের ছেলে আব্দুল সাত্তার কাছে বর্গা চাষের জন্য দেন। সেই জমিতে ভুট্টা আবাদ করেন সেই বর্গাচাষী সাত্তার। ভুট্টার গাছ বড় হলে তা ভেঙ্গে নষ্ট করে ফেলেন একই এলাকার শশি মোহাম্মদের ছেলে আজগর, সামসুল, আনারুলসহ তার পরিবারের লোকজন।

পরে এ ঘটনায় বীরমুক্তিযোদ্ধা মো. মইন উদ্দীন বাদী হয়ে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। এতে বিবাদী পক্ষের আসামি সামসুল আলম ও ইয়াসিন আলীকে আটোয়ারী থানা পুলিশ আটক করে আদালতের মাধ্যমে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করেন।

এদিকে, বর্গাচাষী সাত্তার নতুন করে ভুট্টা রোপণ করলে ওই আসামি জামিনে এসে পুনরায় কীটনাশক স্প্রে করে ভুট্টা খেত নষ্ট করেন বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এ ঘটনায় বিবাদী শশি মোহাম্মদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানার সাথে কথা বললে তিনি জানান, এই ঘটনায় ইতিপূর্বে একটি মামলা দায়ের করে এক আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আবার সে জামিনে এসে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে বলে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App