×

সারাদেশ

বাইশারীতে হাতির আক্রমণে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৪:৫৪ পিএম

বাইশারীতে হাতির আক্রমণে নিহত ১

ছবি: ভোরের কাগজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের চিত্রনায়ক সোহেল রানার রাবার বাগান সংলগ্ন হাতিরডেবা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন বাইশারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর করলিয়ামুরা এলাকার কবির আহমদের ছেলে মোহাম্মদ আলী (৫৩)। সে উত্তর করলিয়ামুরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। পেশায় কৃষক তিনি।

সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, বন্য হাতির আক্রমণে মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে দাফন সম্পন্ন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App