×

সারাদেশ

পাথরঘাটায় বাস-মোটরবাইক সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১২:৩৭ পিএম

পাথরঘাটায় বাস-মোটরবাইক সংঘর্ষ, নিহত ১

ছবি: ভোরের কাগজ

পাথরঘাটার সিএন্ডবি এলাকায় বাস-মোটরবাইক সংঘর্ষে কালাম মিয়া(৪০) নামক ১ মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সালাম আজাদী। তিনি জানান, মৃত কালাম মিয়া মঠবাড়িয়ার বুখইতলা-বান্ধপপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী। তার বাবার নাম (মৃত) মোহাম্মদ আলী।

এ দিকে মুঠোফোন বন্ধ থাকায় পাথরঘাটার ওসির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

খোজ নিয়ে জানাগেছে, বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে পাথরঘাটার চরদুয়ানী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল ওই বিআরটিসি বাসটি। এসময় প্রচন্ড ঘন কুয়াসার কবলে পরে বাসটি। পাথরঘাটা-মঠবাড়িয়ার সীমান্ত এলাকা সিএন্ডবি ক্রস করার সময় সকাল সাড়ে ৮টার দিকে বিপরিত দিক থেকে আসা একটি মাছ পরিবহনের মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থালেই বাইক চালকের মৃত্যু ঘটে বলে জানান প্রতক্ষদর্শীরা।

এঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার আশেপাশের লোকজন অভিযোগ করেছেন দূর্ঘটনার সময় ওই বাসটিতে সামনের হেডলাইট ছিল না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App