×

সারাদেশ

ভোটারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপির সংসদ সদস্যরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৭:৪৭ পিএম

ভোটারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপির সংসদ সদস্যরা

ছবি: ভোরের কাগজ

বিএনপির সংসদ সদস্যরা ভোটারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংসদ থেকে পদত্যাগ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ জনসভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

জাহাঙ্গীর কবীর নানক আরো বলেন, বিএনপির পদত্যাগ করা সংসদ সদস্যরা বলেছেন- আওয়ামী লীগ সরকারকে উৎখাতের আন্দোলন বেগবান করতেই নাকি তাদের পদত্যাগ। কিন্তু ৫ জন সংসদ সদস্য পদত্যাগ করলে যে সরকার উৎখাত হয় না, তা বুঝতে চায় না এই আহাম্মকেরা।

একই অনুষ্ঠানে দলের আরেক প্রেসিডিয়ার সদস্য আবদুর রহমান বলেন, নিজেদের পকেট ভরে অগণতান্ত্রিকভাবে পদত্যাগ করেছে বিএনপির সংসদ সদস্যরা। জনসভায় গত ১৪ বছরের আওয়ামী লীগ সরকারের নানামুখি উন্নয়নের চিত্র তুরে ধরে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর বিপ্লব বড়ূয়া, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের প্রার্থী আব্দুল ওদুদসহ অন্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App