×

সারাদেশ

গাজীপুরে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৫:৩৮ পিএম

গাজীপুরে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু
গাজীপুরে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু
গাজীপুরে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের ইপসা গেট এলাকায় বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) সকালে দোকান থেকে খাবার কিনে দেওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন শিশু দুটির বাবা।

নিহত শিশুরা হলো আশা মনি (৬) ও তার ছোট বোন আলিফা আক্তার (দেড় বছর)। তাদের বাবার নাম আশরাফুল ইসলাম। বিষক্রিয়ায় আক্রান্ত অপর শিশু সিয়াম (৬ মাস) গুরুতর অসুস্থ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আশরাফুল পরিবার নিয়ে সালনা ইপসা গেট এলাকায় এরশাদের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।

নিহতদের বাবা আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইপসা গেট এলাকায় সাইফুলের দোকান থেকে পেটিস এবং কেক কিনে দিয়েছিলেন দুই শিশুকে। কিছুক্ষণের মধ্যেই তার বড় মেয়ে আশামনি অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। একই সময় শিশু আলিফাও অসুস্থ হয়ে পড়লে তাকেও একই হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের ভাড়া বাসার অপর শিশু সিয়াম অসুস্থ হয়ে পড়লে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় দুটি শিশুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) এহতেশাম জানান, দোকান থেকে শিশু দুটিসহ তার পরিবার দোকান থেকে কেক, পেটিস খেয়েছে। ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় দুটি শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ, সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App