×

সারাদেশ

ফের চালু আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:৩৬ পিএম

ফের চালু আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম

ছবি: ভোরের কাগজ

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতির কারণে সোমবার (৩০ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ছিল। পরে দুপুর আড়াই টার দিকে স্বাভাবিক গতিতে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

এর আগে মো. রুবেল মিয়া নামের এক ট্রাক চালক জানান, ভোর ৪টা থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে বসে আছি। দুপুর হয়ে গেলেও এখন পর্যন্ত আমাদের ছাড়পত্র দেওয়া হয়নি। কর্মবিরতির ব্যাপারে আমরা কিছুই জানি না।

নজরুল নামে আরেক ট্রাক চালক জানান, সকালে ময়মনসিংহ থেকে মাছ নিয়ে এখানে এসেছি। এখনো মাছ ইন্ডিয়ায় উঠাইতে পারিনি। দুপুর দুই টা হয়ে গেছে। তবে শুনেছি কিছুক্ষণের মধ্যে আমাদের লাইন দিবে।

বন্দরের মেসার্স শফিকুল ইসলাম ট্রেডার্সের পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতির কারণে সকালে বন্দরে মাছসহ বিভিন্ন পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে। পরে কর্মবিরতি প্রত্যাহার করে নিলে এক এক করে পণ্য বোঝাই ট্রাকগুলো ভারতে প্রবেশ করে।

স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, সকাল সাড়ে ১০টার দিকে চিঠি পেয়ে আমরা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করি। ফলে দুপুর থেকে আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

স্থলবন্দরে শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। দুপুরের দিকে মাছবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করলে কাগজপত্র পরীক্ষা করে রপ্তানির জন্য ছাড়পত্র দেয়া হয়।

উল্লেখ্য, সিএন্ডএফ লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন বিধি-বিধান সংশোধন ও বাতিলের দাবিতে ফেডারেল অফ বাংলাদেশ কাস্টমস, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আহবানে সোমবার ও মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি পালনের কর্মসূচি গ্রহণ করে। পরে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সভা ডাকলে সোমবার কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App