×

সারাদেশ

বিশ্বনাথে চাউলধনী হাওর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৬:০৭ পিএম

বিশ্বনাথে চাউলধনী হাওর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ছবি: ভোরের কাগজ

সিলেটের বিশ্বনাথের চাউলধনী হাওর থেকে আশক আলী (৭২) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার চাউলধনী হাওরের চানপুর গ্রাম এলাকার সমস্যার খাল নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে বিশ্বনাথ থানাপুলিশ।তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আশক আলী সোমবার সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। তার পরিবারের লোকজন খোঁজাখুজির পর চাউলধনী হাওরের চানপুর গ্রাম এলাকার সমস্যার খাল নামক স্থানে তার লাশ পানিতে ভাসতে দেখলে পুলিশে খবর দেন।

খবর পেয়ে থানার ওসি তদন্ত সহ একদল পুলিশ সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, লাশটি শনাক্ত করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App