×

সারাদেশ

নোবিপ্রবি’তে ৮দফা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৪:৪৬ পিএম

নোবিপ্রবি’তে ৮দফা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। ৮দফা দাবিতে তারা এ পদক্ষেপ নেয়্ যার মধ্রে রয়েছে ৭২ঘন্টার মধ্যে বর্তমান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে অব্যাহতি প্রদান, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী পদে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্টার নিয়োগ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে কর্মকর্তা-কর্মচারীরা। তবে কর্মবিরতীর আওতামুক্ত ছিলো বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা, শ্রেণি পরীক্ষায় সহায়তাকারিরা এবং লাইব্রেরি রিডিং কক্ষের দায়িত্বরতরা।

বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীর সংগঠন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ, বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক সাইদুর রহমান, উপ-রেজিস্ট্রার তারেক রাশেদ উদ্দিন, সহকারি রেজিস্ট্রার ইবনে ওয়াজেদ ইমনসহ অনান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, আগামি ৭২ ঘন্টার মধ্যে রেজিস্ট্রারের দায়িত্বে থাকা ব্যক্তিকে অব্যাহতি দিয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ দিতে হবে। কর্মচারীদের সমিতি/ইউনিয়নের অনুমোদন প্রদান, সাত দিনের মধ্যে মাস্টাররোল ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের চাকরি স্থানীয়করণ এবং আপগ্রেডেশন নিশ্চিতকরণ। এক মাসের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নয়ন নীতিমালা সংশোধন, আপগ্রেডেশন সহ সকল পদে নীতিমালা সংশোধন করতে হবে। সহকারি রেজিস্ট্রার সমমান সপ্তম গ্রেড হতে ষষ্ঠ গ্রেডে ও ডেপুটি রেজিস্ট্রার সমমান পঞ্চম গ্রেপ থেকে চতুর্থ গ্রেড বাস্তবায়ন করতে হবে এবং অনতিবিলম্বে সকল ধরনের বৈষম্যমূলক আচারণ, দ্বৈতনীতি বন্ধ করার দাবি জানান তারা।

কর্মকর্তা-কর্মচারীদের দাবির বিষয়ে জানতে নোবিপ্রবি’র উপাচার্য ড. মো. দিদার উল আলম এর ব্যবহৃত মুঠোফোনে চেষ্টা করে উনাকে পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৮দফা দাবির বিষয়ে অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মঙ্গলবার বিকেলে আলোচনায় বসবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App