×

সারাদেশ

ভোলায় ট্রলি উল্টে দুই শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২০ পিএম

ভোলায় ট্রলি উল্টে দুই শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভোলায় একটি ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে দুর্ঘটনার পর ঢাকায় নেয়ার পথে মাওয়া ঘাট এলাকায় তারা মারা যান। এ ঘটনায় আরও ১৩ শ্রমিক আহত হয়েছেন।

নিহতরা হলেন, ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. ফখরুল (৩০) ও মো. মহসিন (২৫) ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ আজ সকালে ভোলা এসেছে। গতকাল বুধবার সকালে বাংলাবাজার থেকে একটি ট্রলিতে করে ১৭ জন শ্রমিক বটতলা খাল এলাকায় একটি জাহাজ থেকে মালামাল নামানোর জন্য রওনা হন। পরে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইাউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির সামনে সড়কে আসলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা ১৫ জন শ্রমিক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক সাতজনকে বরিশাল পাঠান। এরপর বরিশাল থেকে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে মাওয়া ঘাট এলাকায় রাতে ফখরুল ও মহসিন মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App