×

সারাদেশ

জোড়া বাঘের কবলে বন কার্যালয়, শ্বাসরুদ্ধকর ২০ ঘণ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৩ পিএম

জোড়া বাঘের কবলে বন কার্যালয়, শ্বাসরুদ্ধকর ২০ ঘণ্টা

ছবি: সংগৃহীত

জোড়া বাঘের কবলে বন কার্যালয়, শ্বাসরুদ্ধকর ২০ ঘণ্টা
জোড়া বাঘের কবলে বন কার্যালয়, শ্বাসরুদ্ধকর ২০ ঘণ্টা

সুন্দরবনে জোড়া বাঘের কবলে ২০ ঘণ্টা শ্বাসরুদ্ধ ও ভীতিকর সময় পার করেছেন বন বিভাগের পাঁচজন রক্ষী।

শনিবার (৪ ফ্রেরুয়ারি) সকালে দুটি রয়েল বেঙ্গল টাইগার গভীর জঙ্গলে ফিরে গেছে। বিরল এই ঘটনা ঘটেছে শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর পুলিশ টহল ফাঁড়িতে।

প্রত্যক্ষদর্শী ও পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরেস্টার শেখ ফারুক আহমেদ বলেন, ‘শুক্রবার বেলা দুইটার দিকে সুন্দরবনের গহীন থেকে দুটি বাঘ চান্দেশ্বর টহল ফাঁড়ির পুকুর পাড়ে এসে বসে। বাঘ দুটি পুকুরের মিষ্টি পনি পান করে ও পুকুর পাড়ে গড়াগড়ি খায়। নিজেদের মধ্যে খুনসুটি ও ছোটাছুটি করে সারা বিকেল পার করে। সন্ধ্যার পরে বাঘ দুটো বনরক্ষীদের পুরনো ব্যারাক ও রান্নাঘরের নিচে এসে অবস্থান নেয়। অতঃপর শনিবার খুব সকালে আবার পুকুর পাড়ে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে রয়েলবেঙ্গল টাইগার দুটি আপন মনে বনের দিকে চলে যায়’।

টহল ফাঁড়ির আঙিনায় বাঘ আসায় বনরক্ষীরা এক প্রকার শ্বাসরুদ্ধকর ও ভীতিকর অবস্থায় রাত কাটিয়েছেন। প্রসঙ্গত, সুন্দরবনে এখন বাঘের প্রজনন মৌসুম চলছে। সে কারণে ওই জোড়া বাঘ একসঙ্গে মিলিত হতে পারে বলে ধারণা করছেন ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

প্রত্যক্ষদর্শী আরেক ফরেস্টার ও চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ মজুমদার বলেন, সুন্দরবনে ২৫-৩০ বছর চাকরি করেও কখনো একটি বাঘ চোখে পড়েনি। সেই অবস্থায় চান্দেশ্বর টহল ফাঁড়িতে একসঙ্গে জোড়া বাঘের দেখা পাওয়া বিরল একটি ঘটনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

‘আমরা মেসিকে হারাবো’, যুক্তরাষ্ট্রে নেমেই হুঙ্কার আলজেরিয়ার

‘আমরা মেসিকে হারাবো’, যুক্তরাষ্ট্রে নেমেই হুঙ্কার আলজেরিয়ার

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App