×

সারাদেশ

পাহাড়তলী বাজারে আগুন, পুড়লো ৫০ দোকান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৫ পিএম

পাহাড়তলী বাজারে আগুন, পুড়লো ৫০ দোকান

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী কাঁচাবাজারে মধ্যরাতে আগুনে পুড়েছে ৫০টিরও বেশি দোকান। শনিবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, পাহাড়তলী কাঁচাবাজারে আমরা আগুন লাগার খবর পাই রাত ১২টা ১০ মিনিটে। এতে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি আগুন নেভানোর কাজ করে। রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন বিভিন্ন প্রকৃতির ৫০টি দোকান পুড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App