×

সারাদেশ

রেস্তোরাঁ ম্যানেজারকে গুলি, গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৬ এএম

রেস্তোরাঁ ম্যানেজারকে গুলি, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আঙ্গুরা শপিং কমপ্লেক্সের ‘সুলতান ভাই কাচ্চি’ নামের একটি রেস্তোরাঁ ম্যানেজারকে গুলি করেছেন ভবন মালিক আজহার তালুকদার (৬৫)। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজহার ও তার ভাই আজিজুলকে গ্রেপ্তার করেছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। পরে ম্যানেজার কাজলকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজহার ও তার ভাই আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের টিম। আজহার আগ্নেয়াস্ত্র কোথায় পেলেন, অস্ত্র রাখার লাইসেন্স আছে কি না তার সে বিষয়ে এখনও কিছু নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল আঙ্গুরা শপিং কমপ্লেক্সের মালিক আজহার ও রেস্তোরা কর্তৃপক্ষের। এ নিয়ে রাতে রেস্তোরাঁয় ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটি হয় আজহারের। এক পর্যায়ে ধ্বস্তাধস্তি হয়। এ সময় আজহার ম্যানেজারকে গুলি করেন।

ভবনের একটি সূত্র জানায়, মূলত পানির লাইন নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছিল। এ নিয়েই আজ দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App