×

সারাদেশ

বাবাকে কুপিয়ে হত্যা করে থানায় ছেলের আত্মসমর্পণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৭ পিএম

বাবাকে কুপিয়ে হত্যা করে থানায় ছেলের আত্মসমর্পণ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ফজলে হক (৬০) নামে এক বাবাকে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন গোলাম আজম (২৯) নামে ছেলে। পরে তার দেয়া তথ্যমতে ফজলে হকের মরহেদ নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর শহরের শান্তিনগর একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

তবে পরিবার ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন থেকে মানষিক সমস্যায় ভুগছেন গোলাম আজম। তিনি পৌর শহরের ফজলে হকের ছেলে। তিনি রুয়েট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। বর্তমান সময়ে বাড়িতেই থাকতেন তিনি।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত ২টার দিকে থানায় এসে নিজেই বাবাকে ছুরি দিয়ে খুনের বিষয়টি পুলিশকে জানান গোলাম আজম। পরে তাকে আটক করা হয়। তাৎক্ষণিক তার দেয়া তথ্যমতে বাড়িতে নিয়ে গিয়ে তার বাবা ফজলে হকের মরদেহ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, কী কারণে ছেলে গোলাম আজম তার বাবা ফজলে হককে হত্যা করেছেন জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App