×

সারাদেশ

শান্তিগঞ্জে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন পরিকল্পনামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৬ পিএম

শান্তিগঞ্জে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন পরিকল্পনামন্ত্রী

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে সুনামগঞ্জে যাওয়ার পথে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও উপদপ্তর সম্পাদক সায়েম খানকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

এসময় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উজ জামান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন মিয়া, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ সাত বছর পর আগামীকাল ১১ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। সম্মেলনে অংশ নিতে সুনামগঞ্জে আসা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানাতে তোরণ আর বিলবোর্ডে ছেয়ে গেছে শান্তিগঞ্জ।

সর্বশেষ ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। পরে ২০১৭ সালের ২২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেয়া হয়েছিল। আগামীকাল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App