×

সারাদেশ

‘মার্চ-এপ্রিলে ভারত থেকে পাইপলাইনে তেল আসবে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১২ পিএম

‘মার্চ-এপ্রিলে ভারত থেকে পাইপলাইনে তেল আসবে’

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানিয়েছেন, ভারত থেকে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে পাইপলাইনে তেল আসবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে নীলফামারীর সৈয়দপুর সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউসে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ ও বৃহৎ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম সম্পর্কে বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ভারত থেকে তেল আমদানির বিষয়টি ভালোই অগ্রগতির মধ্যে আছে। আশা করছি আগামী মার্চ বা এপ্রিলের দিকে এটির উদ্বোধন হয়ে যাবে। সে জন্য দুই দেশের সরকার প্রস্তুত আছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, চিলাহাটির সঙ্গে আশপাশের দেশের মধ্যে যে কানেক্টিভিটি, বিশেষ করে মোংলার সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয় এর আগে কল্পনা করা যায়নি। এই কানেক্টিভিটি উত্তরণের জন্য যা যা করা দরকার সব কিছুই করা হবে। এ জন্য আমাদের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছে। আপনাদের কোনো সময় দিচ্ছি না, তবে আপনাদের প্রত্যাশাকে আমরা সম্মান করি। প্রত্যাশাগুলো খুবই ভালো এবং এসব অবকাঠামো করতে পারলে আমরা মনে করি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন অনেক দ্রুত হবে।

মুখ্যসচিব বলেন, রংপুর বিভাগের যেসব ডিপার্টমেন্ট আছে, ধরুন সড়ক বিভাগ, এলজিইডি, খাদ্য, কৃষিসহ অন্য সব ডিপার্টমেন্টে সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে যে টার্গেট নির্ধারিত আছে, সেই লক্ষ্যমাত্রা অর্জনে তারা কাজ করে যাচ্ছে। এছাড়াও এসব কাজে তারা স্থানীয়ভাবে কখনো কোনো সমস্যায় পড়েনি। সরকারের যথাযথ নির্দেশনা তারা পালন করেছেন।

সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালক, ব্যবস্থাপকসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেচ মৌসুমে উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ১৯৯৯ সালে দিনাজপুরের পার্বতীপুরে রেল হেড অয়েল ডিপো স্থাপন করে। এর পশ্চিম পাশেই বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপন করা হচ্ছে। ২০২০ সালের মার্চ মাসে পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ ২০২২ সালের ৩০ জুন শেষ হলেও সংশোধন করে ২০২৩ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App