×

সারাদেশ

মাধবপুরে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৯ পিএম

মাধবপুরে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি

ছবি: ভোরের কাগজ

হবিগঞ্জের মাধবপুরে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি এখন ওপেন সিক্রেট। ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে চেক পোস্ট বসিয়ে পরিবাহনগুলোর কাগজপত্র তল্লাশীর নামে চলে চাঁদাবাজি। ফিটনেসবিহীন বাস, লক্কর-ঝক্কর করা বাস মহাসড়ক দিয়ে চলাচল করলেও সেগুলোর কাগজপত্র চেক করা হয় না বললেই চলে। মহাসড়ক দিয়ে ট্রাক্টর বোঝাই বালু, ট্রাফিক পুলিশের নাকের ডগা দিয়ে চলাচল করলেও সেগুলোর কাগজপত্র দেখা তো দূরের কথা থামানোর সিগন্যাল পর্যন্ত দেখা যায় না।

একটি বিশেষ সূত্রে জানা যায়, ট্রাক্টরগুলো মাসিক মাসাহারা দিয়ে চলাচল করছে। তাই ট্রাক্টরগুলো আটক করা হয় না।

গত শুক্রবার (১০ ফেব্ররুয়ারি) বিকেল ৪ টায় সময় ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলার পাশেই একটি গাছ বোঝাই ট্রাক্টর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ট্রাক্টরটির বিপরীত পাশে (পূর্ব পাশে) একজন ট্রাফিক সদস্য দাঁড়িয়ে কথা বলছেন ট্রাক্টর চালক আবুল খায়ের। ২/৩ মিনিটের মাঝেই কথা শেষে আবার ফিরে আসেন ট্রাক্টরের কাছে।

এই সময় কথা হয় ট্রাক্টর চালক আবুল খায়েরের সঙ্গে। তিনি জানান, গাছ নিয়ে যাওয়ায় ট্রাফিক পুলিশ ট্রাক্টরটি আটক করেছে। ট্রাফিক পুলিশকে ২০০ টাকা দিতে হয়েছে।

ট্রাফিক পুলিশকে ২০০ টাকা কেন দিলেন জানতে চাইলে তিনি জানান, গাড়িগুলোর মানতলি করা আছে। শুধু গাছ নিয়ে যাবার জন্য ২০০ টাকা দিতে হয়েছে।

পাশেই দেখা যায় মাধবপুর ট্রাফিক অফিসের নাজমুল নামে একজন কর্মকর্তাকে। ট্রাক্টর থেকে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কে টাকা নিয়েছে তিনি জানেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App