×

সারাদেশ

কুড়িগ্রামে ১১ হাজার ভেজাল সিরাপসহ আটক ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২০ পিএম

কুড়িগ্রামে ১১ হাজার ভেজাল সিরাপসহ আটক ৪

ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম শহরের পুরাতন স্টেশন পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ও ভেজাল সিরাপ ভর্তি বোতল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ একটি বাড়িতে আকস্মিক অভিযান চালিয়ে এসব ভেজাল ওষুধসহ ৪ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হচ্ছে, পুরাতন স্টেশন পাড়া এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে শাহজাহান আলী মনু, ট্যানারি পাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে আশিকুর রহমান লিংকন, পুরাতন স্টেশন পাড়া এলাকার ছোট বাবুর ছেলে আব্দুর রহিম টিটু ও পেশকার পাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে মিজানুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের পুরাতন স্টেশন পাড়া এলাকার শাহাজান আলীর বসত বাড়িতে দীর্ঘদিন ধরে একটি চক্র ভেজাল ওষুধ মজুত রেখে মার্কেটিং করে আসছিল। আটককৃত ওষুধের আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের পুরাতন স্টেশন পাড়া এলাকা থেকে প্রায় ১১ হাজার ভেজাল পানীয় ওষুধ উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App