×

সারাদেশ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৫ পিএম

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি: সংগৃহীত

গাইবান্ধা-সাঘাটা সড়কের সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের বটতলা পোড়াগ্রাম এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান (৩৫) ও আবদুল ওয়াহেদ (৫০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নিহত জাহিদ হাসানের বাড়ি ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী এবং আবদুল ওয়াহেদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ি গ্রামে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, জাহিদ ও ওয়াহেদ আজ বিকেল সাড়ে তিনটার দিকে মোটরসাইকেল যোগে সদর উপজেলার বাদিয়াখালী বাজার থেকে সাঘাটা উপজেলার ভরতখালি যাচ্ছিলেন। তারা বিকেল পাঁচটার দিকে বটতলা পোড়াগ্রাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি একটি ফাঁকা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে ওই দুই ব্যক্তি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার। তিনি জানান, ট্রাকসহ চালক ও তার সহকারি পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App