×

সারাদেশ

মিরসরাইয়ে পিকআপ চাপায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৩ পিএম

মিরসরাইয়ে পিকআপ চাপায় নিহত ১

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী ইটবোঝায় পিকআপ চাপায় মো. মোশাররফ হোসেন (৩৭) নামে এক দিনমজুর নিহত হয়েছে। বুধবার (১৫ ফেব্রæয়ারি) সকালে উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম নাহেরপুর গ্রামের আবদুল মুনাফের পুত্র। এই ঘটনায় পিকআপ সহ চালক মো. কাউছারকে (৩০) আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সে মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের রবিউল হোসেনের ছেলে।

ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মারুফ হাসান বলেন, বুধবার সকালে রাস্তার পাশে গাছ কাটার কাছ করছিলো মোশাররফ। হটাৎ ইটবোঝায় একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।

তিনি আরো বলেন, মোশারফ পেশায় দিনমজুর। তার স্ত্রী, ৮ বছরের শারীরিক প্রতিবন্ধি একটি ছেলে ও দুই বছরের একটি মেয়ে রয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত পিকআপ চালক কাউছারকে আটক করা হয়। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App