×

সারাদেশ

শাহজাদপুরে মৌমাছির কামড়ে শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৪ পিএম

শাহজাদপুরে মৌমাছির কামড়ে শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে মৌমাছির কামড়ে আবদুস সালাম (৪৫) নামের এক হোটেলশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ও শাহজাদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাফিজুর রহমান।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের পারকোলা উত্তর পাড়া মহল্লার বাসিন্দা। আহত দুজন হলেন মৃত সালামের স্ত্রী রওশনা বেগম (৩৮) ও তাদের একমাত্র ছেলে রুহুল আমিন (৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল (বুধবার) বিকেলে সালাম পৌর শহরের পারকোলা উত্তর পাড়া মহল্লায় তার বাড়ির পাশ দিয়ে কাজে যাচ্ছিলেন। রাস্তার পাশে একটি জামগাছে মৌমাছি চাক করেছিল। হঠাৎ এলাকার শিশুদের কেউ সেই মৌচাকে ঢিল ছুড়লে শত শত মৌমাছি এসে সালামকে ঘিরে ধরে। সে সময় মৌমাছির কামড়ে মাটিতে লুটিয়ে পড়লে তার স্ত্রী ও ছেলে তাকে উদ্ধার করতে গেলে তারাও মৌমাছির কামড়ে আক্রান্ত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সালামের মৃত্যু হয়।

এ ব্যাপারে শাহজাদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, নিহত আবদুস সালাম অসহায় একজন হোটেলশ্রমিক। তাঁর একার উপার্জনেই সংসার চলত। হঠাৎ এমন একটি দুর্ঘটনায় পরিবারটি বিপদে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মৌমাছির কামড়ে একজনের মৃত্যুর খবর আমরা জেনেছি। লাশটি দাফনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App