×

সারাদেশ

আশাশুনিতে হাতেনাতে মোটরসাইকেল চোর আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৩ পিএম

আশাশুনিতে হাতেনাতে মোটরসাইকেল চোর আটক

সাতক্ষীরার আশাশুনি থেকে চুরি হয়ে যাওয়া দুটি মোটরসাইকেল (পালসার) উদ্ধার ও পুলিশের হাতে আটক মোটরসাইকেল চোর রাশিদুল। ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মোটরসাইকেল চুরির সময় চোর রাশিদুল হাতেনাতে আটক হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়ে জনতার হাতে আটক হয়। রাশিদুল শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের রুস্তম গাজীর ছেলে।

মোটরসাইকেল মালিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে মহিষকুড় মৎস্য সেটে শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপুর সহোদর তপন বাছাড়ের ১৫০ সিসি পালসার (সাতক্ষীরা-ল-১২-১৮১৪) মোটরসাইকেল রাখা ছিল। সুযোগ বুঝে পেশাদার চোর রাশিদুল (২৪) নকল চাবি দিয়ে মোটরসাইকেলের তালা খুলে চালানোর চেষ্টাকালে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। গণধোলাই শেষে তাকে থানা পুলিশে সোপর্দ করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম (পিপিএম) জানান, গত রোববার রাত ৯টার দিকে মহিষকুড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাউবো’র বাঁধের উপর থেকে আরেকটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (খুলনা-মেট্রো-ল-১১-৮৭৯১) হারিয়ে যায়। যার মালিক ওই ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার মোল্যা। চোর রাশিদুল স্বীকারোক্তি মোতাবেক মেম্বরের চুরি যাওয়া মোটরসাইকেলটি শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ঘর থেকে বিকালে উদ্ধার করেন।

এ বিষয়ে এসআই গাজী নূর-নবী জানান, তার বিরুদ্ধে ২ ডজনাধিক মোটরসাইকেল চুরির মামলার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তপন বাছাড় বাদী হয়ে আশাশুনি থানায় মামলা করেছে। মামলা নাম্বার ১৩ (তারিখ-১৫/০২/২৩)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App