×

সারাদেশ

মাধবপুরে সাবেক মেম্বারের নেতৃত্বে হিন্দুবাড়িতে হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৫ পিএম

মাধবপুরে সাবেক মেম্বারের নেতৃত্বে হিন্দুবাড়িতে হামলা

ছবি: ভোরের কাগজ

হবিগঞ্জের মাধবপুরে সাবেক মেম্বারের নেতৃত্বে হিন্দুবাড়িতে হামলা ও জমির ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালপুর গ্রামের সুশীল সরকার জানান, তাদের একটি জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত গ্রামের সাবেক ইউপি সদস্য বিএনপির নেতা বাচ্চু মিয়ার সঙ্গে বিরোধ চলছে। বৃহস্পতিবার বাচ্চু মিয়া মেম্বারের নেতৃত্বে কয়েকজন মিলে তাদের বাড়িতে হামলা করে ঘরে থাকা জিনিসপত্র ফেলে দেয় এবং তাদের জমিতে ফলানো সবজি নষ্ট করে। স্থানীয় চেয়ারম্যান মীর খুর্শিদ আলমকে বিষয়টি অবগত করা হয়েছে।

এ ব্যাপারে বিএনপি নেতা বাচ্চু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার খাইয়া আর কাম নাই।

আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মীর খুর্শিদ আলম জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি সমাধান করা যায় কিনা আগামীকাল বসে দেখব।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App