×

সারাদেশ

ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৫ পিএম

রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পুঠিয়ার তেতুলপুকুর এলাকার তজিবুর হোসেনের ছেলে অনিক হোসেন (১৮) ও একই এলাকার আমিনুল ইসলামের ছেলে মুরাদ হোসেন (১৬)।

স্থানীয় সূত্র জানিয়েছে, মোটরসাইকেলযোগে পুঠিয়া থেকে চারঘাট উপজেলায় বেড়াতে আসছিলেন অনিক ও মুরাদ। পথে নাওদাড়া এলাকায় চারঘাটের দিক থেকে বানেশ্বরের দিকে যাওয়া ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অনিকের। অপরদিকে, আহত অবস্থায় মুরাদকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মরদেহ রাখা হয়েছে।

এ বিষয়ে চারঘাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App