×

সারাদেশ

সুন্দরবনে পথ হারানো ১০ পর্যটক উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১০ এএম

সুন্দরবনে পথ হারানো ১০ পর্যটক উদ্ধার

ছবি: সংগৃহীত

সুন্দরবনের গহীন অরণ্যে পথ হারিয়ে আটকেপড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে যশোর জেলা থেকে আসা ১০ জন পর্যটক ট্রলারে করে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ করেন। ফেরার সময় পথ ভুল করে তাদের ট্রলার বনের গহীনে একটি খালের ভেতর চলে যায়। পরে পথ খুঁজতে খুঁজতে ট্রলারের তেল ফুরিয়ে যায়। এসময় ট্রলারে থাকা পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। এক পর্যায়ে তারা বিষয়টি অন্য নৌকায় অবস্থানকারী পর্যটকদের জানালে খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বন বিভাগের দুটি টিম, ট্যুরিস্ট পুলিশের দুটি টিম, বোট মালিকের অন্য একটি টিমসহ মোট ছয়টি উদ্ধারকারী টিম সুন্দরবনের ভেতরে অভিযান চালায়। প্রায় পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে রাত রাত ১০টার দিকে সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App