×

সারাদেশ

শাল্লায় জয়া সেনগুপ্তার বিরুদ্ধে পোস্ট, গ্রেপ্তার ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৫ পিএম

শাল্লায় জয়া সেনগুপ্তার বিরুদ্ধে পোস্ট, গ্রেপ্তার ১

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই শাল্লার) সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর লেখা পোস্ট করায় এস এম শামীম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের আম্বরখানা এলাকা থেকে শাল্লা থানার এসআই আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। এস এম শামীম ১নং আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের কসবাহাটির মৃত জাবেদ আলীর ছেলে।

জানা যায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৬টা ৩০মিনিটে এস এম শামীমের নিজ ফেসবুক আইডি থেকেসংসদ সদস্য জয়া সেনগুপ্তার উদ্দেশে আপত্তিকর একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে শামীম লেখে ‘কতবড় নির্লজ্জ সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ, তারপরও ক্ষমতা আখড়িয়ে ধরে রাখতে চায়। মনে হয় যেন দিরাই শাল্লা তার বাপ দাদার সম্পত্তি।’

এমন একটি বিতর্কিত স্ট্যাটাস দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে এস এম শামীমের বিরুদ্ধে। ক্ষোভে ফেঁসে ওঠে এমপি জয়া সেনগুপ্তার কর্মী-সমর্থকরা। পরে ১২ ফেব্রুয়ারি রাতে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা অরিন্দম চৌধুরী অপু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে শাল্লা থানায় মামলা দায়ের করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, এস এম শামীম জামায়াত শিবিরের গুপ্তচর।

এরপূর্বেও এস এম শামীম সরকার বিরোধী নানা পোস্ট করেছে নিজ ফেসবুকে। এমন অভিযোগের ভিত্তিতেই বেশ কদিন ধরে হন্য হয়ে শামীমকে খুঁজছিল পুলিশ। তারই ধারাবাহিকতায় সিলেট থেকে এস এম শামীমকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, মাননীয় এমপি মহোদয় জয়া সেনগুপ্তাকে নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক ও মিথ্যা তথ্য প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে এস এম শামীমকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App