×

সারাদেশ

দুস্থ মানবতার সেবায় প্রবাসী আকাশ মিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৪ পিএম

দুস্থ মানবতার সেবায় প্রবাসী আকাশ মিয়া

ছবি: ভোরের কাগজ

ধারাবাহিক ভাবে গোপালগঞ্জ কাশিয়ানীর ২শ ও ফরিদপুর আলফাডাঙ্গার ৩শ দুস্থ অসহায়ের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করে আসছেন মরিশাস প্রবাসী আকাশ মিয়া। দেশের বাইরে থেকেও, গত দু'বছর ধরে প্রতিমাসে একবার করে বিনামূল্যে এ চাল বিতরণ করে আসছেন তিনি।

এরই ধারাবাহিকতায় রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আলফাডাঙ্গা জাটিগ্রাম মিয়া বাড়ি থেকে দিন ব্যাপী ৫ শ দুস্থ অসহায়ের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানায়, প্রবাসী আকাশ মিয়া ২০২১ সালের মার্চ মাস (করোনা কালীন সময়) থেকে ধারাবাহিকভাবে দরিদ্র দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, ঈদ উপহার বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ৫ শতাধিক দরিদ্র মানুষকে তালিকাভুক্ত করে আসমোক কোম্পানি লিমিটেড মরিশাস এর নামে ত্রাণ সহায়তার কার্ড করে দেয়া হয়েছে। এই কার্ডধারীদের প্রতিমাসে একবার জনপ্রতি ৫ কেজি করে চাল বিতরণ করেন। এছাড়াও মাদ্রাসা, এতিমখানা ও মসজিদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ ও প্রয়োজনীয় পণ্য প্রদান করেন প্রবাসী আকাশ মিয়া।

আকাশ মিয়ার বাবা জাকির হোসেন মিয়া বলেন, আসমোক কোম্পানি লিমিটেড, মরিশাস এর পক্ষ থেকে আমার ছেলে আকাশ মিয়ার উদ্যোগে, কাশিয়ানী ও আলফাডাঙ্গার ৫ শ দুস্থ অসহায়ের মাঝে প্রতিমাসে একবার জনপ্রতি ৫ কেজি করে চাল বিতরণ করি। এছাড়াও ২ হাজার মানুষের মাঝে শীতের সময় শীতবস্ত্র, ঈদুল ফিতরে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও বস্ত্র এবং ঈদুল আযহারে কোরবানির মাংস বিতরণ করা হয়। এ মানবতার সেবা চলমান থাকবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App