×

সারাদেশ

পূর্বধলায় একই রাতে ৪ গরু চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৬ পিএম

পূর্বধলায় একই রাতে ৪ গরু চুরি

ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কিসমত বারেঙ্গা গ্রামের শহীদ মিয়ার ৩ গরু, ও একই গ্রামের খোরশেদ মিয়ার একটি বকনা বাছুরসহ মোট ৪টি একই রাতে গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার দিকে গরু চুরির ঘটনাটি ঘটেছে।

গরুর মালিক শহীদ মিয়া বলেন, প্রতিদিনের মত রাতে গরুগুলোকে খাবার দিয়ে রাতে ঘুমিয়ে পড়ি। ভোর রাত ৪টার দিকে একদল চোর গোয়াল ঘরের দরজা খুলে আমার ১টি গাভী ও ২টি ষাড় গরু পিকআপে তুলে চুরি করে নিয়ে যায়। এছাড়া একই গ্রামের খোরশেদ মিয়ার আরো একটি বকনা বাছুর চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা বলে জানা গেছে।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ করেনি। তবে সিসি ক্যামেরা দেখা হবে এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App