×

সারাদেশ

প্রধানমন্ত্রী আছে বলেই জনগণ স্বাস্থ্য সেবা সুবিধা পেয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৮ পিএম

প্রধানমন্ত্রী আছে বলেই জনগণ স্বাস্থ্য সেবা সুবিধা পেয়েছে

ছবি: ভোরের কাগজ

বান্দরবানের থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা. আবুল মনসুর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই আজ সারাদেশের জনগণ স্বাস্থ্য সেবা সুবিধা পেয়েছে। এর মধ্যে বছরে দুইবার নির্ধারিত ও সঠিক সময়ের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের খাওযানো শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুহা. আবুল মনসুর আরো বলেন, এক সময় থানচি উপজেলাকে জনবিচ্ছিন্ন ও দুর্গম বলতো সরকারি কর্মকর্তারা এখানে পোষ্টিংগের ভয় পেত। কিন্তু আজ থানচির মতো এলাকা চাকরির সুবাদে জনগণের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, ও প্রশাসনিক সেবা দিতে সুযোগ করে দিয়েছে। বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুরের অক্লান্ত শ্রম, মেধা ও যোগ্যতা দিয়ে থানচিকে একটি পর্যটনমূখী মডেল উপজেলা রুপান্তরিত করে দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এনজিও সংস্থা হেলেন কেলার, গ্রাউজের যৌথ আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির অনুষ্ঠানটি ছাদাকপাড়া, ইউনিসেফপাড়া কেন্দ্রের অনুষ্ঠিত হয়। এ কর্মসূচি আওতায় উপজেলা ৪টি ইউনিয়নে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত শিশু ৫৩৮ জন, ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ৩২৬০ জনসহ সর্বমোট ৩৭৯৮ জন শিশুকে অস্থায়ী ৯৬টি কেন্দ্র ও স্থায়ী ১টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে সোমবার দিনব্যাপী স্বাস্থ্যকর্মীরা শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এ উপলক্ষে আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ সভাপতিত্ব করেন। স্বাস্থ্য পরিদর্শক সমীরন বড়ুয়া সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, স্বাস্থ্য পরিদর্শক ওঁম প্রকাশ দে, হেলেন কেলার গ্রাউজ এরিয়া কো-অর্ডিনেটর ইটেন ত্রিপুরা, হেলেন কেলার স্পেশালিস্ট মনিটরিং অফিসার খায়রুল মোস্তফা লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের পূর্ভাবাস

সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের পূর্ভাবাস

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

সেমিকন্ডাক্টর খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

সেমিকন্ডাক্টর খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App