×

সারাদেশ

সরকারি জমি দখল করে পাকা দোকান!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৯ পিএম

সরকারি জমি দখল করে পাকা দোকান!

ছবি: ভোরের কাগজ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের সামনেই মাধবপাশা বাজারে সরকারি জমি দখল করে স্থানীয় প্রভাবশালী মাসুদ কাজী পাকা দোকান নির্মাণ করছে বলে জানা যায়।

স্থানীয়রা বলছে, মাধবপাশা বাজারে ইউনিয়ন ভূমি অফিসের সামনে বাধা উপেক্ষ করে দুই শতক জমিতে পাকা দোকানের কাজ করছেন মাসুদ কাজী। মাধবপাশা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল বারেক বারবার মৌখিকভাবে বাধা প্রদান করলেও সেই বাধাকে তোয়াক্কা না করে জোরপূর্বক পাকা দোকানের নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি ।

পরবর্তীতে বুধবার (২২শে ফেব্রুয়ারি) উপজেলার ভূমি অফিসের কানুনগো সরজমিন গিয়ে ছাদ ঢালাইয়ের প্রস্তুতির কাজ বন্ধ করে দেন।

ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল বারেক বলেন, আমি তাদেরকে একাধিকবার বাধা প্রদান করলেও আমার কথা না শুনে তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিয়েছেন। তাই আমি উপজেলা ভূমি অফিসে জানালে অফিস থেকে কানুনগো এসে কাজ বন্ধ করে দেন।

এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের কানুনগো তৌফিকুর রহমান বলেন, মাধবপাশা বাজারে সরকারি জমিতে পাকা দোকানের কাজ খবর পেয়ে বন্ধ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App