×

সারাদেশ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৮ পিএম

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আকরাম শেখ (২৭) নামে এক নসিমন গাড়ির চালক নিহত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের নন্দিরহাট দোপার দিঘীর পাড় এলাকায় ট্রাক ও নসিমন গাড়ির সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।

সে খুলনা জেলার বাগেরহাট উপজেলার কেন্দাপাড়ার আবদুস সামাদ শেখ এর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬ টার দিকে দ্রুতগামী একটি ট্রাক (চট্টমেট্রো-ট-০৫-০৮৪৬) চট্টগ্রাম নগরী থেকে হাটজারীর দিকে আসছিল। নন্দিরহাট পৌঁছালে নসিমন গাড়িটি উল্টাে বাঁক নেয়ার সময় সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে নসিমন গাড়ির চালক নিহত হয়।

সংবাদ পেয়ে রাউজান হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণ করেন । দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. ডালিম হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App