×

সারাদেশ

নাগরপুরে কৃষকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৩ পিএম

নাগরপুরে কৃষকের মরদেহ উদ্ধার

ছবি: ভোরের কাগজ

টাঙ্গাইলের নাগরপুরে ফরিদ মিয়া (৪০) নামের এক কৃষক খুন হয়েছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শুক্রবার রাতে তাকে খুন করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হাত মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি উপজেলার সহবতপুর ইউনিয়নের বীর সলিল গ্রামে ঘটেছে। ফরিদ মিয়া ওই গ্রামের তোরাফ আলীর ছেলে।

এলাকাবাসীও পরিবার সূত্রে জানা যায়,শুক্রবার রাত ১১টার দিকে নিহত ফরিদ তার বাড়ির পাশে জমিতে বিদ্যুৎ চালিত সেচ পাম্প বন্ধ করতে মেশিন ঘরে যায়। ওই রাতে সে আর বাড়ি ফেরে না। নিহত ফরিদের চাচাত ভাই জাকির হোসেন বলেন, ফরিদের সঙ্গে রাত ১১টার দিকে বাড়ির সামনে তার দেখা হয়। এ সময় ফরিদ তাকে জানায় সেচ পাম্প (মেশিন) বন্ধ করে বাড়ি ফিরবে।

আরেক চাচাত ভাই মধু মিয়া বলেন, ‘শনিবার সকাল সাড়ে দশটার দিকে জমি দেখার জন্য আমি সেচ মেশিন ঘরের দিকে যাই। মেশিন ঘর বন্ধ থাকায় দরজার ফাঁকে দিয়ে ফরিদের নিথর আংশিক দেহ চৌকির ওপর পড়ে থাকতে দেখি এবং আরো দেখি, ফরিদের পা নিচের দিকে ঝুলছে। পরে আমার চিৎকারে এলাকাবাসী ও স্বজনরা ঘটনাস্থলে এসে মেশিন ঘরের দরজা খুলে ফরিদের হাত ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের গলা, মুখ ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। সে মাদক সেবী ছিল। মাদক নিয়ে খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App