×

সারাদেশ

নাগরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩০ পিএম

নাগরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

নাগরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি। স্থানীয় প্রাণিসম্পদের সঙ্গে সম্পৃক্ত ও প্রাণিসম্পদ খামারিসহ ডেইরিফার্ম মালিকদের নিয়ে এ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে কৃষিবিদ মো. ফারুক হোসাইন ও ডা. মো. আশিক সালেহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রানা মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মতিন বিশ্বাস, নাগরপুর থানার তদন্ত বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জাফরুল হাসান রিপনসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে স্থানীয় প্রাণিসম্পদ উদ্যোক্তা ও খামারিদের পুরস্কার বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App