×

সারাদেশ

আগুনে পুড়লো কিশোরগঞ্জের ২৫ দোকান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭ পিএম

আগুনে পুড়লো কিশোরগঞ্জের ২৫ দোকান

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টির মতো দোকানঘর পুড়ে গেছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী বলেন, তাড়াইল বাজারের এনায়েত মার্কেটের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন ব‌্যবসা প্রতিষ্ঠানে। খবর পেয়ে তাড়াইল, কিশোরগঞ্জসহ আশপাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App