×

সারাদেশ

সাঘাটায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১১ পিএম

সাঘাটায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

ছবি: ভোরের কাগজ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় নাঈম নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাঘাটা থানার উপরিদর্শক (এসআই) কামরুজ্জামান।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলির ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নাঈম মিয়া উপজেলার নশিরারপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, দুপুরে বাড়ির পাশে সাঘাটা-মহিমাগঞ্জ সড়ক পারাপারের সময় মহিমাগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক নাঈমকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

এ ব্যাপারে সাঘাটা থানার উপরিদর্শক (এসআই) কামরুজ্জামান। তিনি বলেন, ব্যাটারি চালিত ইজিবাইকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App