×

সারাদেশ

শিক্ষার আধুনিকায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৭ পিএম

শিক্ষার আধুনিকায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার আধুনিকায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে করোনা মহামারীতে বিশ্বের উন্নত রাষ্ট্রের তুলনায় বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যুর হার সহনীয় পর্যায়ে ছিল।’

রবিবার (২৬ ফেব্রুয়ারি) নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামাণিক, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম, আতাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App