×

সারাদেশ

এক ঘুসিতে মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ১২:০৩ পিএম

এক ঘুসিতে মৃত্যু

ফাইল ছবি

সিলেটে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সিএনজিচালিত অটোরিকশাচালকের মধ্যে মারামারির সময় ঘুসিতে আমিরুল ইসলাম (৩০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

গতকাল বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরের বন্দরবাজারের রাজা জিসি হাইস্কুলের সামনে অটোরিকশায় যাত্রী তোলা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আমিরুল জালালাবাদ থানার কান্দিগাঁও গ্রামের ইদন মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অটোরিকশাচালককে আটক করেছে। আটক অটোচালক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীগঞ্জ গ্রামের খালেদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী একজন জানান, রাত সাড়ে ১০টার দিকে এক যাত্রীকে নিয়ে টানাটানির একপর্যায়ে দুই অটোরিকশাচালকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

তিনি জানান, এসময় অটোরিকশাচালক আলমগীর হোসেনের ঘুসিতে আমিরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার শামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। নিহত আমিরুল ইসলাম কীভাবে মারা গেলেন তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App