×

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খালে, চালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৩:০৬ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খালে, চালক নিহত

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) ভোররাতে উপজেলার মনিয়ন্ধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম শেখ পারভেজ (২২)। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়ার শাহ আলম মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোররাতে মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে কর্ণেলবাজার সড়ক ধরে মনিয়ন্ধের দিকে যাচ্ছিল চালক পারভেজ। ট্রাক্টরটি মনিয়ন্ধ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এসময় উপরের দিকে তোলার চেষ্টা করলে ট্রাক্টরে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App