×

সারাদেশ

লোহাগাড়ায় অস্ত্র-গুলিসহ ৪ যুবক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৩:৪৪ পিএম

লোহাগাড়ায় অস্ত্র-গুলিসহ ৪ যুবক গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি দেশীয় এলজি, ২৩ রাউন্ড কার্তুজ, ১ রাউন্ড পিস্তলের গুলি ও ৯১ রাউন্ড রিভলবারের গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটকরা হলো— উপজেলার আমিরবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান নাথ পাড়ার মৃত সুনীল কুমার নাথের দুই ছেলে বিশ্বজিৎ নাথ শিবু (৪৩) ও রাজিব নাথ (৩০), চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর নাজির পাড়ার (হিন্দু পাড়া) মানিক রঞ্জন নাথের ছেলে অভিরাম নাথ (৩১) ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দুলহাজারা ইউনিয়নের রিটা বড় বাড়ির মিলন চন্দ্র নাথের ছেলে শংকর নাথ (৪৩)।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ৯টার দিকে লোহাগাড়া থানা থেকে এ তথ্য জানান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবানের নাথ পাড়ার এস কে নাথের মাটির দ্বিতল বাড়ির মাচান থেকে দুটি দেশীয় এলজি ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আটককৃতরা প্রতিবেশী তপন নাথের পরিবারের ওপর হামলা করার জন্য তাদের অপর পলাতক সহযোগীর মাধ্যমে এসব জব্দকৃত অস্ত্র-গুলি মজুদ করেছে বলে জিজ্ঞাসাবাদ স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে, বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App