×

সারাদেশ

নবীগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৫:২৮ পিএম

নবীগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

ছবি: ভোরের কাগজ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কলেজছাত্রীকে উত্যক্তের দায়ে নুরুল আমিন (২১) নামে এক বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।

বুধবার (১ মার্চ) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের আব্দুল মৃত আব্দুল কাইয়ুমের ছেলে।

জানা যায়- উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজের একাদশ শ্রেণীর এক জনৈক ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই ছাত্রীকে উত্যক্ত করে নুরুল আমিন। এ ঘটনায় বখাটে নুরুল আমিনকে আটক কলেজে নিয়ে যায় স্থানীয় লোকজন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় দায়ে বখাটে নুরুল আমিনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App